আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

প্রবাসীদের হয়রানি ও মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ইস্যুতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 03:10:56 pm, Sunday, 4 October 2026
  • 20

প্রবাসীদের হয়রানি ও মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ইস্যুতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে বলা হয়, বিমানবন্দরে প্রবাসীদের নানা হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাবি ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে পুরোনো অভিযোগের বিষয়ে আলোচনা

প্রবাসীদের হয়রানি ও মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ইস্যুতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

Update Time : 03:10:56 pm, Sunday, 4 October 2026