আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু

  • MIT ERP
  • Update Time : 05:33:41 pm, Monday, 5 October 2026
  • 20

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বাউবির গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স হলে এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্যের পক্ষে সেমিনারের উদ্বোধন করেন বিশেষ অতিথি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। প্রো-ভিসি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গবেষণা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন জ্ঞানচর্চামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান প্রশাসন এসব কার্যক্রম আরও জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ স্টাডিজ অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সমাজবিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। প্রায় এক দশক পর মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে প্রথম সেমিনার আয়োজন করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে তিনি কেন্দ্রের চলমান গবেষণা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি ও আবেগের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও কেন্দ্রের গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদ। সভাপতির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ব্যাপকতা, মুক্তিযোদ্ধাদের যুদ্ধকৌশল এবং মুক্তিযুদ্ধের সময় ও পরবর্তী সময়ে এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে ৬ জন গবেষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী গবেষকরা মুক্তিযুদ্ধবিষয়ক তাদের নিজ নিজ গবেষণার বিষয় ও ফলাফল উপস্থাপন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভৈরব রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতার কাজে ভবঘুরে শিশু

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু

Update Time : 05:33:41 pm, Monday, 5 October 2026