আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে টিটিসির অফিস সহায়ক আটক

  • MIT ERP
  • Update Time : 07:19:18 pm, Tuesday, 6 October 2026
  • 11

নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে টিটিসির অফিস সহায়ক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন নয়ন খাবার হোটেলের স্বত্বাধিকারী নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন একই এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪০)।

অভিযোগে বলা হয়, শনিবার (৪ অক্টোবর) সকাল আনুমানিক ১১টায় ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় বিবাদী জাহাঙ্গীর আলম পিছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগী বাধা দিলে বিবাদী দ্রুত দোকান থেকে সটকে পড়ে। পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনরা এ ঘটনার প্রতিবাদ করলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করে এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। নলডাঙ্গা থানা ওসি মনোয়ার জাহান বলেন, বাদী কর্তৃক এজাহার পাওয়া গিয়েছে এবং এজাহারের প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু হয়েছে। মামলা রুজু হওয়ার পরে তদন্তধীন অবস্থায় আসামি অ্যারেস্ট হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঝিনাইদহের কবিরপুরে ঐতিহ্যবাহী বটগাছ ঝুঁকিতে, রাতের আঁধারে যাত্রীছাউনি ভাঙার অভিযোগ

নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে টিটিসির অফিস সহায়ক আটক

Update Time : 07:19:18 pm, Tuesday, 6 October 2026