আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

ঝিনাইদহের কবিরপুরে ঐতিহ্যবাহী বটগাছ ঝুঁকিতে, রাতের আঁধারে যাত্রীছাউনি ভাঙার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 07:58:41 pm, Tuesday, 6 October 2026
  • 23

ঝিনাইদহের কবিরপুরে ঐতিহ্যবাহী বটগাছ ঝুঁকিতে, রাতের আঁধারে যাত্রীছাউনি ভাঙার অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর পুরাতন বেবিস্ট্যান্ডে দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি বিশাল বটগাছ। পথচারীদের ছায়া দেওয়ার পাশাপাশি গাছটি স্থানীয় পরিবেশ ও জনজীবনের সঙ্গেও জড়িয়ে রয়েছে।

তবে সম্প্রতি এর চারপাশের সুরক্ষা বেষ্টনী খুলে দেওয়ায় ঝুঁকিতে পড়েছে ঐতিহ্যবাহী এই গাছটি। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতের আঁধারে বেবিচালকেরা গাড়ি রাখার জায়গা সম্প্রসারণের উদ্দেশ্যে বেবিস্ট্যান্ডের একটি যাত্রীছাউনি ভেঙে ফেলেন। একই সঙ্গে বটগাছটির চারপাশে দীর্ঘদিন ধরে থাকা সানবাঁধানো গোলাকার ইটের বাঁধনও খুলে দেওয়া হয়েছে। এতে গাছটির গোড়ার মাটি ও শিকড়ের সুরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের আশঙ্কা, গাছটির চারপাশের বাঁধন অপসারণের ফলে মাটি ধসে বা শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে অদূর ভবিষ্যতে ঝড়ের সময় বটগাছটি উপড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এমন একটি গাছ হারিয়ে গেলে এলাকার পরিবেশ ও ছায়াশীতল পরিসরও ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন করে দেখা প্রয়োজন। পরিবেশ ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত বটগাছটির চারপাশের সুরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে গাছটি রক্ষা করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

ঝিনাইদহের কবিরপুরে ঐতিহ্যবাহী বটগাছ ঝুঁকিতে, রাতের আঁধারে যাত্রীছাউনি ভাঙার অভিযোগ

Update Time : 07:58:41 pm, Tuesday, 6 October 2026