আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 09:39:15 pm, Wednesday, 7 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর প্রশান্ত রায় (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত প্রশান্ত রায় মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে সাবিত্রী নামে এক নারী ওই ধানক্ষেতে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য যতীন্দ্রনাথ বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বাবা রমেশ চন্দ্র রায় জানান, তার ছেলে প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার পাশের একটি ধানক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় ছেলের লাশ উদ্ধারের খবর পান তিনি। রমেশ চন্দ্র রায়ের ধারণা, তার ছেলেকে হত্যার পর লাশটি ধানক্ষেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মধুপুরে আকস্মিক ঝড়ে শত শত কৃষকের ফসল লন্ডভন্ড

দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : 09:39:15 pm, Wednesday, 7 October 2026