আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 10:31:15 pm, Wednesday, 7 October 2026
  • 14
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. জাহাঙ্গীর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সাটুরিয়া বাজারের বাসিন্দা মো. রাজু আহমেদের ছেলে মো. আমানত হোসেনের (২২) সাথে কয়েক মাস আগে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়।

তার ধারাবাহিকতায় ৬ অক্টোবর রাতে জাহাঙ্গীর আলমের রহমান মার্কেট ১ নং দোকানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মো. আমানত হোসেন (২২) বাজার এলাকায় সাংবাদিক জাহাঙ্গীর আলম কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভুক্তভোগী প্রতিবাদ করলে একপর্যায়ে আমানত হঠাৎ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। তার কাছে থাকা ব্যবসায়িক কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী ডাক চিৎকারে ঘটনাস্থলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অবাধ্য আমানত হোসেন পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও তার পরিবার লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর আলম কে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। উল্লেখ্য সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাটুরিয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, ক্রিয়া সংস্থার সম্মানিত সদস্য, প্রেসক্লাব সাটুরিয়া সিনিয়র সদস্য, সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক।

তার ওপর হামলার ঘটনায়, সাটুরিয়া বাজার কমিটি, প্রেসক্লাব সাটুরিয়া, সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী,সাটুরিয়া উপজেলা বিএনপির, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সময়ে অভিযুক্ত আমানত হোসেনের শাস্তি দাবী জানান। ঘটনার বিষয়ে অভিযুক্ত আমানত হোসেনের পরিবার ও স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় দীর্ঘ দুই দিন ধরে মো. আমানত হোসেন পরিবারের লোকজনের কথা না শুনে নিজের স্বাধীন ভাবে জীবন যাপন করে।

এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার সাথে মাদকসেবীদের প্রতিনিয়ত সক্ষতা ও চলাফেরা রয়েছে বলে অনেকের অভিযোগ করেন। অবাধ্য আমনত হোসেন পিতা ও মাতার তেমন খোঁজখবর নেয় না। পরিবারের লোকজন বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করলে প্রতিনিয়ত তাদের ও মারধর করার হুমকি দেয়। তার ভয়ে তার পরিবারের লোকজন আতঙ্কে থাকে।

সাংবাদিকের উপর হামলার ঘটনার তার পরিবারের লোকজন দুঃখ প্রকাশ করে এবং তার ছেলের উপযুক্ত বিচার দাবি জানান প্রশাসনের কাছে। এরকম কর্মকাণ্ড অন্য কোন ব্যক্তির সাথে আর না ঘটাতে পারে। সে যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা দাবি জানান । ঘটনার পর থেকে আমানত হোসেন পলাতক রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাটুরিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান হামলার ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত আমানত হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ আছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরে নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

Update Time : 10:31:15 pm, Wednesday, 7 October 2026