আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

ভোলার বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

  • MIT ERP
  • Update Time : 07:54:10 pm, Tuesday, 6 October 2026
  • 23

ভোলার বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলার বোরহানউদ্দিনে রাতের আঁধারে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর এক যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম মো. রাজিব (২৮)। তিনি সাচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফারুক খানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজিবের ভাই মো. রিয়াজ জানান, সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বাড়ির সামনের প্রাইমারি স্কুলের কাছে বসে রাজিব মোবাইল ব্যবহার করছিলেন। এসময় একটি মাইক্রোবাস এসে সেখানে দাঁড়ায় এবং কিছু বুঝে ওঠার আগেই পাশ থেকে দুজন এসে তার মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নেয়।

পরবর্তীতে বদরপুর ও লালমোহন এলাকা হয়ে পথে পথে অমানবিক নির্যাতন করে এবং তার চোখ দুটি সম্পূর্ণ নষ্ট করে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায়। এসময় তার চিৎকার শুনে আশপাশের ছাত্ররা এসে ৯৯৯-এ কল দিলে গভীর রাতে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায় এবং তার পরিবারকে খবর দেয়।

পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। তিনি আরও জানান, রাজিবের শরীরে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। দুষ্কৃতিকারীদের কয়েকজন তাদেরই এলাকার। এদের মধ্যে রাজিব কয়েকজনকে চিনেছেন ও তাদের নাম বলেছেন। পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজিবের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন

ভোলার বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

Update Time : 07:54:10 pm, Tuesday, 6 October 2026