আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ পৌনে চার লাখ টাকার চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২

  • MIT ERP
  • Update Time : 07:47:45 pm, Tuesday, 6 October 2026
  • 16

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ পৌনে চার লাখ টাকার চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুজন আসামিসহ তিন লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ওষুধ ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপরাধের সঙ্গে জড়িত দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করার পাশাপাশি অবৈধ ভারতীয় ইয়াবা, প্যান্ট পিস, বিভিন্ন ধরনের ওষুধসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির এমন কঠোর আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্মপাশায় মুদির দোকানে আগুন, সাড়ে তিন লাখ টাকার ক্ষতি

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ পৌনে চার লাখ টাকার চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২

Update Time : 07:47:45 pm, Tuesday, 6 October 2026