আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

ধর্মপাশায় মুদির দোকানে আগুন, সাড়ে তিন লাখ টাকার ক্ষতি

  • MIT ERP
  • Update Time : 08:42:24 pm, Tuesday, 6 October 2026
  • 22

ধর্মপাশায় মুদির দোকানে আগুন, সাড়ে তিন লাখ টাকার ক্ষতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি নতুন বাজারে একটি মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতর থাকা বিভিন্ন পণ্য, আসবাবপত্র ও দোকানের টিন আগুনে পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা। পরে স্থানীয় এলাকাবাসী পানি ঢেলে সকাল ৯টা বেজে ২০মিনিটের সময় আগুন নেভাতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ বলেন, আমি তিনদিনের জন্য সোমবার দুপুরে তাবলিগ জামাতে বের হয়েছি। দোকানে সাড়ে ছয় লাখ টাকার মালামাল ছিল। দোকানটিতে দুইজন কর্মচারী ছিল। আগুন দেখে তারা বের হন। বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে আমার দোকানের ভেতরে থাকা সাবান, সিগারেট, সোয়াবিন, নারিকেল ও সরিষার তেল, চিনি, একটি ফ্রিজসহ বিভিন্ন মালামাল এবং দোকানের টিন আগুনে পুড়ে গিয়ে সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

ধর্মপাশায় মুদির দোকানে আগুন, সাড়ে তিন লাখ টাকার ক্ষতি

Update Time : 08:42:24 pm, Tuesday, 6 October 2026