আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

টরন্টোতে ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’: গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, নাচবেন শিবলী-নীপা

  • MIT ERP
  • Update Time : 02:56:48 pm, Sunday, 4 October 2026
  • 30

টরন্টোতে ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’: গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, নাচবেন শিবলী-নীপা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কানাডার টরন্টোর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। এই আয়োজনে মঞ্চ মাতাবেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পীজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা।

এ আয়োজনে অংশগ্রহণের বিষয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গত বছরও টরন্টোতে গেয়েছিলাম আমি। সেসময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি। আমার বিশ্বাস এবারের আয়োজনও দারুণ সাড়া পাব। ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষদের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’

এছাড়াও এই অনুষ্ঠানে থাকছে জোনায়েদ আনোয়ারের দোতরা ও জাহাঙ্গীর হোসেনের বাঁশির মনোমুগ্ধকর পরিবেশনা। নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি আয়োজিত পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন উপস্থাপিকা ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এদিন বন্যার সঙ্গে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলায় থাকছেন বেশ ক’জন বিদেশি যন্ত্রশিল্পী।

অনুষ্ঠানের আয়োজক নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শিকড়ে ফিরে যাওয়ার এক অনন্য আয়োজন মোমেন্টস উইথ লেজেন্ডস। এ সুযোগ সত্যিই বিরল। এ সন্ধ্যাটি সবার হৃদয়ে চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আশা করছি আপনারা সবাই দলবেঁধে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন।’

আগামী ১৪ নভেম্বর টরন্টোর ১৯০ রেলসাইড রোড, নর্থ ইয়র্ক ও অন্টারিও এম৩এ১এ৩-এ অবস্থিত টরন্টো প্যাভিলিয়নে বসবে এই অনুষ্ঠানের আসর। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল সাড়ে ৫টায়। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আয়োজকদের দেওয়া তথ্যানুযায়ী, অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ভিভিআইপি টিকিটের মূল্য ১০০ কানাডিয়ান ডলার, ভিআইপি ৬০ ডলার এবং রেগুলার টিকিট ৪০ ডলার। ইভেন্টব্রাইটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। পাশাপাশি ই-ট্রান্সফারের মাধ্যমেও টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সামাজিক মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বাড়ি ছাড়া চার ছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

টরন্টোতে ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’: গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, নাচবেন শিবলী-নীপা

Update Time : 02:56:48 pm, Sunday, 4 October 2026