আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির নতুন আউটলেট চালু

  • MIT ERP
  • Update Time : 12:56:01 pm, Saturday, 3 October 2026
  • 11

উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির নতুন আউটলেট চালু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় গ্যালারি (Savoy Gallery) বনানীর সাফল্যের পর এবার ঢাকার উত্তরা ও দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে যাত্রা শুরু করেছে। একই দিনে উত্তরা ও কক্সবাজারে দুটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উত্তরায় সেভয় গ্যালারির নতুন ফ্ল্যাগশিপ আউটলেটটি অবস্থিত উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে অবস্থিত ‘ট্রপিক্যাল দিলারা টাওয়ার’-এর নিচতলায়। অন্যদিকে, কক্সবাজারের নতুন আউটলেটটি চালু হয়েছে ডলফিন পয়েন্ট মোড়ে ‘হোটেল গ্র্যান্ড প্যাসিফিক’-এর নিচতলায়। নতুন দুটি আউটলেটের মাধ্যমে সেভয় গ্যালারি রাজধানীর বাইরেও নিজেদের বিশেষ মেন্যু ও ডেজার্টের স্বাদ পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও বিস্তৃত করেছে।

সেভয় গ্যালারির মেন্যুতে নতুন করে যুক্ত হয়েছে দুটি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপ এবং আট ধরনের নতুন মিল্কশেক। পাশাপাশি সব আউটলেটেই নিজস্ব শেফের তৈরি বিভিন্ন ধরনের ডেজার্ট, সিগনেচার মিল্কশেক ও বিশেষ খাবারের আয়োজন থাকছে। শুধু আইসক্রিম পরিবেশনেই সীমাবদ্ধ থাকছে না সেভয় গ্যালারি। নতুন ও ইউনিক ডেজার্ট এবং বৈচিত্র্যময় মিল্কশেকের মাধ্যমে গ্রাহকদের নতুন স্বাদের অভিজ্ঞতা দেওয়াই ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।

পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগের সুযোগ তৈরি করতে আউটলেটগুলোর পরিবেশও বিশেষভাবে সাজানো হয়েছে। উত্তরা ও কক্সবাজারের নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস। নতুন দুটি আউটলেট চালুর ফলে বর্তমানে বনানী, উত্তরা ও কক্সবাজার—এই তিনটি স্থানে সেভয় গ্যালারির আউটলেট রয়েছে।

গ্রাহকেরা এখন তিনটি আউটলেটেই নতুন আইটেমের পাশাপাশি ব্র্যান্ডটির সিগনেচার ডেজার্ট ও অন্যান্য বিশেষ মেন্যু উপভোগ করতে পারবেন। নতুন ফ্ল্যাগশিপ আউটলেট দুটি চালুর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের বিশেষ স্বাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন একটি মাইলফলক তৈরি করেছে সেভয় গ্যালারি। ভবিষ্যতে দেশজুড়ে গ্রাহকদের কাছে এই স্বাদ পৌঁছে দিতে ব্র্যান্ডটি কাজ করে যাচ্ছে।

সেভয় গ্যালারির আউটলেটের ঠিকানা বনানী: ব্লক-এইচ, নিচতলা, প্লট-৫০, রোড-৭বি, ঢাকা-১২১৩। উত্তরা: ট্রপিক্যাল দিলারা টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), প্লট-২০, গাউসুল আজম অ্যাভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০। কক্সবাজার: হোটেল গ্র্যান্ড প্যাসিফিক (গ্রাউন্ড ফ্লোর), ডলফিন পয়েন্ট এন্ট্রান্স, কক্সবাজার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম

উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির নতুন আউটলেট চালু

Update Time : 12:56:01 pm, Saturday, 3 October 2026