আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

টালিউড নায়িকা শ্রাবন্তীর নতুন উপস্থিতি

  • MIT ERP
  • Update Time : 02:23:21 am, Saturday, 3 October 2026
  • 10

টালিউড নায়িকা শ্রাবন্তীর নতুন উপস্থিতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টালিউড ইন্ডাস্ট্রির মিষ্টি নায়িকা হিসেবে পরিচিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঢালিউডেও তার তুমুল দর্শকপ্রিয়তা রয়েছে। নায়িকার ঝুলিতে হিট সিনেমার সংখ্যা নেহাত কম নয়। টালিপাড়ায় নায়িকাকে নিয়ে চর্চা চলে প্রচুর।

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দেন নায়িকা। সম্প্রতি আবেদনময়ী লুকসে দেখা গেল শ্রাবন্তীকে। কাজল কালো চোখ থেকে নজর সরছে না নেটপাড়ার। সম্প্রতি শ্রাবন্তী কিছু ছবি শেয়ার করেছেন তার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম পেজে। গোল্ডেন শিমারি মিনি স্কার্ট ও কালো রঙের স্প্যাগেটি টপে ঝড় তুলেছেন নায়িকা।

তবে তার কাজল কালো চোখের আবেদনময়ী লুকস থেকে কিছুতেই নজর হটবে না আপনার। পোশাক থেকে ক্লিভেজ একেবারে স্পষ্ট। এমনিতে শ্রাবন্তীকে শাড়ি কিংবা অন্য কোনো ওয়েস্টার্ন পোশাকে মাঝে মধ্যেই দেখা যায়। তবে এই ধরনের আবেদনময়ী লুকসে শ্রাবন্তীকে এর আগে কোনোদিন দেখা যায়নি। নায়িকার লাস্যময়ী এই ছবিগুলিতে একের পর এক লাইক কমেন্ট পড়েছে। শ্রাবন্তীর এই লুকসে কাবু নেটপাড়া।

এই ছবি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। ’ মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবন্তীর অনুরাগীর সংখ্যা কম নয়। তাই তার নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসার বন্যা বইতে শুরু করে।

পেশাগত জীবনে শ্রাবন্তী সাফল্য পেলেও, ব্যক্তিগত জীবনটা তার মোটেও সুখের নয়। তিন-তিনটে বিয়ে করার পরও একটাও টেকেনি। প্রথমে শ্রাবন্তী খুব অল্প বয়সে বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। কয়েক বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। শ্রাবন্তী ও রাজীবের একমাত্র সন্তান ঝিনুক তথা অভিমন্যু মায়ের কাছেই থাকেন। সিঙ্গল মাদার হিসাবেই শ্রাবন্তী তার ছেলেকে মানুষ করছেন।

এরপর আরও দুটো বিয়ে করেছিলেন নায়িকা। কিন্তু সেই বিয়েও টেকেনি। মাঝে নতুন সম্পর্কে জড়িয়েছেন এমনটাও শোনা গিয়েছিল, কিন্তু সে বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। রাজনীতির জগতেও পা দিয়েছিলেন শ্রাবন্তী। প্রথমে বিজেপি আর তারপর তৃণমূল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাকে তৃণমূলের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল। যদিও এখন রাজনীতি থেকে দূরেই আছেন নায়িকা।

নিজের ক্যারিয়ার আর ছেলে ঝিনুককে নিয়ে ব্যস্ত তিনি। শ্রাবন্তী-পুত্র এখন মুম্বাইতে অভিনয় শিখছেন আর সঙ্গে চলছে তার গ্রুমিংও। খুব শিগগিরই অভিনয় জগতে দেখা যাবে নায়িকার ছেলে অভিমন্যুকে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টালিউড নায়িকা শ্রাবন্তীর নতুন উপস্থিতি

Update Time : 02:23:21 am, Saturday, 3 October 2026