আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে: ডা. শাহাদাত

  • MIT ERP
  • Update Time : 11:41:57 pm, Friday, 2 October 2026
  • 10

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে: ডা. শাহাদাত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শেখ হাসিনা লক্ষ্মণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের এতিম করে দিয়েছেন। এখন তিনি দেশে ফিরে আসবেন, এমন বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নগরের বাকলিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে চকবাজার ও বৃহত্তর বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

সমাবেশ শেষে বাকলিয়া এক্সেস রোড থেকে মিছিলটি শুরু হয়ে চন্দনপুরা, গনি বেকারি, জামাল খান মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মেয়র। ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিকভাবে পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

আমরা চাই দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। এখন এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের বদনাম হয়।

দলে নতুন করে যারা হাইব্রিড হিসেবে আসছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্গঠনের কোনো চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। চাঁদাবাজি, ব্যাংক দখলসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধেও বিএনপি সতর্ক রয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সঞ্চালনায় সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে: ডা. শাহাদাত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে: ডা. শাহাদাত

Update Time : 11:41:57 pm, Friday, 2 October 2026