আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

সাদা মেঘ ও কাশফুলে সেজেছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

  • MIT ERP
  • Update Time : 08:18:46 pm, Friday, 2 October 2026
  • 9

সাদা মেঘ ও কাশফুলে সেজেছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের। বিকেল হলেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো এলাকা।

দিগন্তজুড়ে সাদা কাশফুল, মৃদু বাতাসে দুলছে কাশবন। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসের এই মনোমুগ্ধকর দৃশ্য এখন শহরবাসীর বিকেলের অন্যতম আকর্ষণ। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

প্রতিদিন বিকেলে শহর ও আশপাশের এলাকা থেকে মানুষজন ছুটে আসছেন কাশবনে। ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় আরও বাড়ে। কাশফুলের শুভ্রতায় মুগ্ধ হয়ে কেউ ছবি তুলেন, কেউবা সেলফিতে ধরে রাখছেন শরতের সুন্দর মুহূর্ত।

শুধু বেড়ানো নয়, প্রকৃতির এই অপরূপ আয়োজন অনেকের কাছেই হয়ে উঠছে মানসিক প্রশান্তির জায়গা। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করছে প্রকৃতির সান্নিধ্য।

শরতের সাদা কাশফুল নেত্রকোণার মানুষের জীবনে যোগ করেছে আনন্দের নতুন মাত্রা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের

সাদা মেঘ ও কাশফুলে সেজেছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Update Time : 08:18:46 pm, Friday, 2 October 2026