আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

শ্রীপুর পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা মেয়র পদপ্রার্থী নাসিমের

  • MIT ERP
  • Update Time : 08:35:28 pm, Friday, 2 October 2026
  • 10

শ্রীপুর পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা মেয়র পদপ্রার্থী নাসিমের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের শ্রীপুর পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল। তিনি বলেছেন, পৌরসভার প্রধান দায়িত্ব হবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল চারটায় শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ড. শহীদুল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন খোরশেদ আলম মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল। এ সময় বক্তব্য দেন বুলবুল মন্ডল, সৌরভ ও সাবেক ছাত্রনেতা রিপন। সভায় পৌর এলাকার নাগরিক সমস্যা, জননিরাপত্তা, মাদক প্রতিরোধ, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। মো. নাসিম মন্ডল বলেন, নাগরিক সুবিধা হবে সবচেয়ে বড় সুবিধা। পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও বলেন, একটি নিরাপদ ও সুন্দর পৌরসভা গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়।

এ জন্য জনপ্রতিনিধি, তরুণ সমাজ ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন নাসিম মন্ডল। সভা শেষে তরুণদের উৎসাহিত করতে তাদের হাতে দুটি ফুটবল তুলে দেন তিনি। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়ায় ২৫৮ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ও সাজসজ্জা চলছে

শ্রীপুর পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা মেয়র পদপ্রার্থী নাসিমের

Update Time : 08:35:28 pm, Friday, 2 October 2026