আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

প্রশাসনের নীরবতার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

  • MIT ERP
  • Update Time : 03:53:45 pm, Friday, 2 October 2026
  • 9

প্রশাসনের নীরবতার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রধান ফটকে টানা ১১ দিন ধরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম স্থগিত ও কমপ্লিট শাটডাউন বজায় রাখার পরও শিক্ষার্থীদের দাবি আদায়ের ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

প্রশাসনের এই নীরবতার প্রতিবাদে আজ জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ ই অক্টোবর) প্রায় দুপুর ২টায় কেন্দ্রীয় মসজিদের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্বাধীনতা চত্বর অতিক্রম করে শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, আজকে আমাদের আন্দোলনের ১১তম দিন। ১১তম দিনের কর্মসূচি হিসেবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না।

এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল। তিনি আরও জানান, আমাদের ক্লাস, পরীক্ষা এখন পর্যন্ত সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই অতি শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটা ইতিবাচক ফলাফল চাই। একই বর্ষের আরেক শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ জুমার নামাজের পর আমরা বিক্ষোভ মিছিল করেছি।

আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা এই অনিশ্চয়তার একটা শেষ চাই। দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আকুতি—আপনি হস্তক্ষেপ করে এর একটা সমাধান এনে দিন। আমরা ক্লাসে ফিরে যেতে চাই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমনিরহাটে ১৬ নদীর মধ্যে ১৪টিই অস্তিত্ব সংকটে

প্রশাসনের নীরবতার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

Update Time : 03:53:45 pm, Friday, 2 October 2026