আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

মিরপুরে সরকারি আবাসন ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

  • MIT ERP
  • Update Time : 03:47:31 pm, Friday, 2 October 2026
  • 9

মিরপুরে সরকারি আবাসন ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী ঢাকার মিরপুর ১-এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহতদের উদ্ধার করে আগারগাঁওয়ের পঙ্গু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহদের দুটি পা ভেঙে গেছে। ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে সরাসরি আমাদের এখনো জানানো হয়নি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমনিরহাটে ১৬ নদীর মধ্যে ১৪টিই অস্তিত্ব সংকটে

মিরপুরে সরকারি আবাসন ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

Update Time : 03:47:31 pm, Friday, 2 October 2026