আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

বাগেরহাট জেলা কারাগারে নাস্তা খাওয়ার সময় হাজতির মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 04:02:52 pm, Friday, 2 October 2026
  • 7

বাগেরহাট জেলা কারাগারে নাস্তা খাওয়ার সময় হাজতির মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় চাঁনমিঞা ফকির নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি নাশকতা মামলার আসামি ছিলেন। শুক্রবার সকালে নাস্তা খাওয়ার সময় চাঁনমিঞা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে জানিয়েছেন জেল সুপার মোস্তফা কামাল।

শুক্রবার দুপুরে তার মরদেহের ময়না তদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

গত ২৬ সেপ্টেম্বর মোরেলগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আসেন। চাঁনমিঞা ফকির জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দীন ফকিরের ছেলে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল বলেন, ‘শুক্রবার সকাল পৌনে আটটার দিকে হাজতিদের খাবার দেওয়া হয়। এসময় হাজতি চাঁনমিঞা তার ওয়ার্ডে বসে সকালের নাস্তা খাওয়া শুরু করলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ওয়ার্ডে থাকা কারারক্ষীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘জেলা হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জামায়াত মুখে সহযোগিতার কথা বললেও কার্যক্রমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে: রাশেদ খাঁন

বাগেরহাট জেলা কারাগারে নাস্তা খাওয়ার সময় হাজতির মৃত্যু

Update Time : 04:02:52 pm, Friday, 2 October 2026