আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

ডিম ও সবজির দাম চড়া, সংকট বোতলজাত সয়াবিনের

  • MIT ERP
  • Update Time : 01:26:42 pm, Friday, 2 October 2026
  • 12

ডিম ও সবজির দাম চড়া, সংকট বোতলজাত সয়াবিনের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শ থেকে ১৬০ টাকায়। এই চড়া দাম অব্যাহত থাকার পাশাপাশি বাজারে নতুন করে বেড়েছে মসুর ডালের দামও।

এছাড়া শীতকালীন সবজির আগাম সরবরাহে স্থিতিশীল রয়েছে কয়েকটি সবজির দাম। তবে পরিবহন খরচ বাড়ার অজুহাতে কিছু সবজির দাম বেড়েছে।

তুলনামূলক কম দামে মিলছে লাউ, চালকুমড়া। আকারভেদে দাম ৩০-৪০ টাকা। পেঁপে প্রতি কেজি ৪০ টাকা। বেড়েছে বেগুনের দামও। আকার ও মানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৮০ টাকায়। করলা, বরবটি , পটল, ঢেঁড়শের দাম ৬০ থেকে ৮০ টাকা।

বাজারে আগাম পাওয়া যাচ্ছে বাধঁকপি ও ফুলকপি। দাম পড়ছে ৫০ টাকা। আর মুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া, টমেটোর কেজি ১০০ টাকা ছাড়িয়েছে।

সোনালি মুরগী বাজারে বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। আর ব্রয়লার প্রতি কেজি ১৮০ টাকা। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৬ টাকা বিক্রি হলেও কয়েকটি কোম্পানির সরবরাহ কমেছে, বলছেন দোকানিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময়সীমা বাড়াল মন্ত্রণালয়

ডিম ও সবজির দাম চড়া, সংকট বোতলজাত সয়াবিনের

Update Time : 01:26:42 pm, Friday, 2 October 2026