নাটোর জেলার নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে এক মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর রাত প্রায় ২টার দিকে নলডাঙ্গা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে নলডাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে বাজারের ব্যবসায়ী জনৈক জিল্লুরের গোডাউন থেকে অভিযুক্ত মো. জুলকার নাঈম ওরফে অর্ণব (২০)-কে আটক করা হয়। গ্রেফতারকৃত অর্ণবকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (নলডাঙ্গা, নাটোর)-এ সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতারের পর নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তার দেহে ইয়াবা ও গাজার উপস্থিতি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















