আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

গাজীপুরের কালীগঞ্জে ডিজিটাল কৃষক কার্ডের উদ্বোধন

  • MIT ERP
  • Update Time : 09:22:04 pm, Thursday, 1 October 2026
  • 7

গাজীপুরের কালীগঞ্জে ডিজিটাল কৃষক কার্ডের উদ্বোধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃষি খাতে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া এবং প্রকৃত কৃষকদের সরকারি প্রণোদনা ও বিভিন্ন সুবিধা সহজে পাওয়ার সুযোগ তৈরি করতে গাজীপুরের কালীগঞ্জে চালু হয়েছে ডিজিটাল ‘কৃষক কার্ড’।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি অনলাইনে কথা বলেন এবং তাদের কথা শোনেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মোট ১ হাজার ৪৫১ জন কৃষককে সরকারি আর্থিক অনুদানের আওতায় কৃষক কার্ড দেওয়া হয়েছে।

এর মধ্যে ভূমিহীন ৩৯ জন, প্রান্তিক ৫৭১ জন, ক্ষুদ্র ৭৭০ জন, মাঝারি ৬৮ জন এবং বড় কৃষক রয়েছেন ৩ জন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত মূল অনুষ্ঠান থেকে কালীগঞ্জ উপজেলার কৃষকেরা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

ভার্চ্যুয়াল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির সদস্যসচিব শাহ রিয়াজুল হান্নান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মো. আবদুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার কৃষক-কৃষাণী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচি উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে ডিজিটাল কৃষক কার্ডের উদ্বোধন

Update Time : 09:22:04 pm, Thursday, 1 October 2026