আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

১৮ বছরে প্রথমবার পুরো ম্যাচ বেঞ্চে কাটালেন রোনালদো

  • MIT ERP
  • Update Time : 01:36:10 pm, Monday, 28 September 2026
  • 10

১৮ বছরে প্রথমবার পুরো ম্যাচ বেঞ্চে কাটালেন রোনালদো

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বয়স ৪১ পেরিয়ে গেলেও অবসরের কথা ভাবছেন না রোনালদো। কয়েকদিন আগেই পর্তুগিজ মহাতারকা জানান, জাতীয় দলের হয়ে যতদিন সহযোগিতা করার সামর্থ্য রাখবেন, ততদিন খেলা চালিয়ে যাবেন। তবে রোনালদো খেলে যেতে চাইলেও কোচ জর্জ জেসুস তাকে পুরো ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামাননি।

নরওয়ের বিপক্ষে গতকাল রোববার রাতের ম্যাচের পুরোটা সময় বেঞ্চেই বসে কেটেছে রোনালদোর। তাতে ভুলে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে পর্তুগিজ কিংবদন্তির। জাতীয় দলের জার্সিতে পুরো ফিট থাকার পরও, ১৮ বছরে প্রথমবার পুরো ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হলো রোনালদোকে।

রোনালদোকে না খেলালেও ম্যাচে ঠিকই জয় পেয়েছে পর্তুগাল। জোয়াও ফেলিক্স ও গনসালো রামোসের গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে জেসুসের শিষ্যরা। অন্যদিকে নরওয়ের হয়ে একটি গোল ফিরিয়ে দিয়েছেন আর্লিং হলান্ড।

এর আগে ওয়েলসের বিপক্ষে ম্যাচে অবশ্য শুরু থেকেই মাঠে ছিলেন রোনালদো। তবে ম্যাচের শেষদিকে তাঁকে তুলে নেন জেসুস। বদলি হিসেবে মাঠে নামান রামোসকে। সেই ম্যাচে রামোসকে মাঠে নামানো প্রসঙ্গে পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘ম্যাচের পরিস্থিতি এটা দাবি করছিল। তখনও ২৫ মিনিট বাকি ছিল। রামোসের মতো চাপ তৈরি করতে পারে, এমন একজন শক্তিসম্পন্ন খেলোয়াড় আমার প্রয়োজন ছিল।’

সেই রামোসই গতকাল নরওয়ের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ফলে বেঞ্চে বসে থাকতে হয় রোনালদোকে। এমনকি পুরো সময়েও আর কোচ রোনালদোকে মাঠে নামাননি।

এর আগে শেষবার পর্তুগালের হয়ে রোনালদো পুরো সময় বেঞ্চে ছিলেন ২০০৮ সালের ১৫ জুন। ১৮ বছর আগের ওই দিনে ইউরোর গ্রুপপর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বেঞ্চ থেকেই দেখেছিলেন রোনালদো। দেড় যুগ আবারও আবারও সেই অভিজ্ঞতা পেলেন পর্তুগিজ মহাতারকা।

তবে এই ম্যাচে না খেলালেও সামনের ডেনমার্কের বিপক্ষে ম্যাচে রোনালদোকে একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জেসুস। পর্তুগিজ কোচের ভাষায়, ‘রোনালদোকে মাঠে নামানোর জন্য এটা সঠিক সময় ছিল না। আর সিদ্ধান্তটা ছিল পুরোপুরি কৌশলগত। নরওয়ের বিপক্ষে ভিন্ন দক্ষতার খেলোয়াড় দরকার ছিল। তবে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে সে (রোনালদো) খেলতে পারে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুন্দরবনে ফের সক্রিয় বনদস্যু, দুই দিনে ২১ জেলে অপহৃত

১৮ বছরে প্রথমবার পুরো ম্যাচ বেঞ্চে কাটালেন রোনালদো

Update Time : 01:36:10 pm, Monday, 28 September 2026