আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

চৌদ্দগ্রামে সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

  • MIT ERP
  • Update Time : 02:04:41 pm, Monday, 28 September 2026
  • 10

চৌদ্দগ্রামে সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ‘বনফুল ডিপার্টমেন্টাল স্টোর’ নামের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটির সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্তত কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সুপারশপটির ভেতরের অংশ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ডিপার্টমেন্টাল স্টোরে ছড়িয়ে পড়ে। দোকানের মালিক ফয়সাল আকন্দ বলেন, ‘সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দোকানে আসি। এসে দেখি পুরো স্টোরের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেল। ’ তিনি জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, ভেতরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ‘সকাল ৯টার দিকে আগুনের খবর পাই। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

’ এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিম উদ্দিন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বজায় রাখে এবং উৎসুক জনতার ভিড় সামাল দেয়, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, পৌরসভা যুবদলের সদস্যসচিব বদিউল আলম খাঁ নোমান এবং চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

চৌদ্দগ্রামে সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

Update Time : 02:04:41 pm, Monday, 28 September 2026