আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, আটক ৪

  • MIT ERP
  • Update Time : 02:24:00 pm, Monday, 28 September 2026
  • 11

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, আটক ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা উত্তর লোটনি এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামের এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড় ১১টার দিকে তার লাশ পাওয়া যায়। নিহত ছাত্রদল নেতা জিসান উপজেলার কাকারা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জিসান চকরিয়া সদর থেকে কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনি নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কাকারা গারা পাড়া রাস্তার মাথায় একটি মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুলিশকে জানানো হলে খুটাখালী থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রাথমিক শিক্ষক নিয়োগে কাউকে অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে না: শিক্ষামন্ত্রী

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, আটক ৪

Update Time : 02:24:00 pm, Monday, 28 September 2026