আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

গাজীপুরে ঢাকা সিটি বাইপাস মহাসড়কে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:47:25 pm, Monday, 28 September 2026
  • 11

গাজীপুরে ঢাকা সিটি বাইপাস মহাসড়কে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস মহাসড়কে গাড়ি চাপায় এক মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। তার মেয়ের নাম ইয়ামনি। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতের কোনো একসময় ঢাকা বাইপাস মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামনিও মারা যায়। নিহত মা-মেয়ের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অজ্ঞাত গাড়ি চাপায় মা মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুন্দরবনে ফের সক্রিয় বনদস্যু, দুই দিনে ২১ জেলে অপহৃত

গাজীপুরে ঢাকা সিটি বাইপাস মহাসড়কে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু

Update Time : 01:47:25 pm, Monday, 28 September 2026