আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

চলচ্চিত্র ও সংস্কৃতির বাধা দূর করতে সমন্বিত উদ্যোগের আহ্বান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের

  • MIT ERP
  • Update Time : 11:11:47 am, Monday, 7 September 2026
  • 20

চলচ্চিত্র ও সংস্কৃতির বাধা দূর করতে সমন্বিত উদ্যোগের আহ্বান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির অগ্রযাত্রায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন শীর্ষস্থানীয় শিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারা বলেন, সংস্কৃতিচর্চার পথে অতীতেও বাধা ছিল এবং এখনও আছে, তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব বাধা দূর করা সম্ভব।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় “চলচ্চিত্র ও সংস্কৃতির প্রতিবন্ধকতা রোধে করণীয়” শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্রের ১৯ সংগঠনের আহ্বায়ক হেলাল খান বলেন, বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিদ্যমান।

তিনি আরও জানান, সমাজের সব শ্রেণির মানুষের জন্য, এমনকি মাদ্রাসার শিক্ষার্থীদের উপযোগী করে সংস্কৃতিচর্চার সুযোগ তৈরির বিষয়েও চিন্তাভাবনা চলছে। বিসিআরএ’র সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম তার উদ্বোধনী বক্তব্যে সাম্প্রতিক বছরগুলোতে সংস্কৃতি অঙ্গনের সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, কনসার্ট বন্ধ হওয়া, বাউলশিল্পীদের ওপর হামলা, নৌকা বাইচ বন্ধ—এসব ঘটনা সংস্কৃতির স্বাভাবিক বিকাশকে ব্যাহত করেছে।

এ ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সম্মিলিত আলোচনা ও কার্যকর উদ্যোগ জরুরি। চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, অনুদান প্রযোজকদের হাতে দিলে তারা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত হবেন। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তির দাবি জানান তিনি। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব সৃজনশীল স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিভিন্ন ধারার গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের সুযোগ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া উপস্থিত বক্তারা চলচ্চিত্র শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, প্রদর্শনব্যবস্থার উন্নয়ন, সেন্সর নীতিমালার সংস্কার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।

আয়োজনে বক্তব্য রাখেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক ও স্থপতি মশিহ উদ্দিন শাকের, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, অডিও-ভিজ্যুয়াল টেকনিক্যাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেক সিদ্দিকী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি ও সাংবাদিক নেতা বাছির জামাল, টেলিভিশন ডিরেক্টস গিল্ডের যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ মন্টু, চিত্রনায়িকা নতূন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদ, দেলোয়ার জাহান ঝন্টু, আব্দুস সামাদ খোকন, পরিচালক, প্রযোজক ও সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য এ জে রানা, বাংলাদেশ হল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রধান, পরিচালক ও সংলাপ রচয়িতা ছটকু আহমেদ, পরিচালক জাকির হোসেন রাজু, গাজী মাহবুব, জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, পরিচালক ও রাইটার শাহজাহান শামীম, সংগীত পরিচালক রিপন খান, মাকসুদ জামিল মিন্টু, বিশিষ্ট গীতিকার মুন্সী ওয়াদুদ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, পরিচালক ও অভিনেতা শাওন আশরাফ, সিনিয়র সাংবাদিক ও বাচসাসের সাবেক সভাপতি মো. রফিকুজ্জামান, সাংবাদিক শপথ চৌধুরী, চলচ্চিত্র সাংবাদিক ও দিনকাল-এর চীফ রিপোর্টার আবদুল্লাহ জেয়াদ, লেখক ও নির্মাতা মোস্তফা মনন প্রমুখ।

উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাংবাদিক ও নাট্যকার রেজাউর রহমান রিজভী, সাংবাদিক রঞ্জু সরকার, সাংস্কৃতিক কর্মী ও জাসাস নেত্রী সংগীতা বিশ্বাস শারমিন, বিসিআরএ’র সহসভাপতি সৌমিক হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, সাংগঠনিক সম্পাদক রিফাত কবির, আন্তর্জাতিক সম্পাদক রোমন রায়, উপদেষ্টা জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

চলচ্চিত্র ও সংস্কৃতির বাধা দূর করতে সমন্বিত উদ্যোগের আহ্বান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের

Update Time : 11:11:47 am, Monday, 7 September 2026