আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, অধিকাংশের পরিচয় মিলল শিক্ষার্থী হিসেবে

  • MIT ERP
  • Update Time : 10:02:21 am, Monday, 7 September 2026
  • 15

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, অধিকাংশের পরিচয় মিলল শিক্ষার্থী হিসেবে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। পাহাড়ি সড়ক থেকে বাসটি প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বড় একটি অংশ স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী।

দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে বাসটি সড়ক থেকে ছিটকে পড়েছে, তা এখনো জানা যায়নি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) কেপ ভার্দের জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য প্রকাশ করে। স্থানীয় সময় শনিবার রাতে ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার নিচে গভীর খাদে পড়ে যায়। ইনফোরপ্রেসের তথ্য অনুযায়ী, বাসের যাত্রীদের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভ্রমণের আয়োজন কোনো স্থানীয় স্কুলের পক্ষ থেকে করা হয়নি।

বাসচালক প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইনফোরপ্রেস। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজনের মরদেহ রোববারই দাফন করা হয়েছে। মরদেহের অবস্থার কথা বিবেচনা করে দ্রুত দাফনের সিদ্ধান্ত নেয়া হয়। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস।

এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে ‘বড় বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, অধিকাংশের পরিচয় মিলল শিক্ষার্থী হিসেবে

Update Time : 10:02:21 am, Monday, 7 September 2026