আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

এআইয়ের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন নিয়মে মেমোরি ব্যবহার

  • MIT ERP
  • Update Time : 10:00:31 am, Monday, 7 September 2026
  • 13

এআইয়ের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন নিয়মে মেমোরি ব্যবহার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের প্রভাব এবার স্মার্টফোনের অ্যাপ ব্যবহারের ওপরও পড়তে শুরু করেছে। এআই ডেটা সেন্টারের জন্য বিপুল পরিমাণ মেমোরি চিপের চাহিদা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে মেমory সরবরাহে চাপ তৈরি হয়েছে।

এর প্রভাব কমদামি স্মার্টফোনে আরও বেশি পড়তে পারে বলে মনে করছে গুগল। তাই অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর মেমোরি ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগলের নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো অ্যান্ড্রয়েড অ্যাপগুলোকে কম মেমোরি ব্যবহার করে আরও কার্যকরভাবে চালানো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোবাইল শিল্প বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে হার্ডওয়্যার সরবরাহের সীমাবদ্ধতা ডিভাইসে মেমোরির প্রাপ্যতাকে প্রভাবিত করছে।

এর সরাসরি প্রভাব পড়তে পারে ব্যবহারকারীর অভিজ্ঞতায়। এই পরিস্থিতিতে গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন কর্মক্ষমতার সীমা নির্ধারণ করছে। অ্যাপ চলার সময় কতটা মেমোরি ব্যবহার করছে, কীভাবে মেমোরি ব্যবস্থাপনা করছে এবং ছবি বা গ্রাফিকস ব্যবহারের ক্ষেত্রে কতটা মেমোরি প্রয়োজন হচ্ছেÑএসব বিষয় আরও কঠোরভাবে বিবেচনা করা হবে। নতুন নিয়মের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাপের মেমোরি ব্যবহার কমানো।

অতিরিক্ত মেমোরি ব্যবহার করলে কোনো অ্যাপ ধীর হয়ে যেতে পারে, হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে কিংবা পুরো ফোনের কর্মক্ষমতাতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব ফোনে তুলনামূলক কম মেমোরি রয়েছে, সেখানে সমস্যাটি আরও স্পষ্ট হতে পারে। তাই গুগল অ্যাপ নির্মাতাদের কোড আরও দক্ষ করার ওপর জোর দিচ্ছে। নতুন কোড অপ্টিমাইজেশনের নিয়মের উদ্দেশ্য হলো অ্যাপের ধীরগতি, অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যাওয়া এবং অতিরিক্ত কর্মক্ষমতা-সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমানো।

শুধু নিয়ম করেই থেমে থাকছে না গুগল। নতুন সীমা অতিক্রম করলে অ্যাপ নির্মাতাদের সতর্ক করার জন্য বিভিন্ন সরঞ্জামও চালু করা হচ্ছে। এর মাধ্যমে ডেভেলপাররা বুঝতে পারবেন তাদের অ্যাপ কোথায় অতিরিক্ত মেমোরি ব্যবহার করছে এবং প্রয়োজন অনুযায়ী কোড পরিবর্তন করতে পারবেন। পরবর্তী সময়ে আরও উন্নত বিশ্লেষণধর্মী সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এর মধ্যে মেমোরি লিমিটারের মতো সুবিধা থাকবে, যা কোনো অ্যাপ যাতে ডিভাইসের অতিরিক্ত মেমোরি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে নিয়ন্ত্রণে সহায়তা করবে। ফলে অ্যাপের পাশাপাশি পুরো ডিভাইসের কর্মক্ষমতাও স্থিতিশীল রাখার চেষ্টা করা হবে। গুগলের এই উদ্যোগের পেছনে এআই শিল্পের দ্রুত সম্প্রসারণ একটি বড় কারণ। এআই মডেল পরিচালনা ও প্রশিক্ষণের জন্য বিশাল ডেটা সেন্টারে বিপুল পরিমাণ মেমোরি চিপ প্রয়োজন হচ্ছে।

ফলে একই হার্ডওয়্যার সরবরাহব্যবস্থার ওপর এআই ডেটা সেন্টার ও স্মার্টফোন শিল্পÑদুই ক্ষেত্রের চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কমদামি স্মার্টফোন। কারণ তুলনামূলক কম দামের ফোনে সাধারণত মেমোরির পরিমাণও সীমিত থাকে। সেখানে ভারী অ্যাপ ও গেম বেশি মেমোরি ব্যবহার করলে ব্যবহারকারীরা ধীরগতি বা অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে পারেন।

গুগলের নতুন নিয়ম তাই শুধু ডেভেলপারদের জন্য নয়, ভবিষ্যতের অ্যান্ড্রয়েড ফোনের নকশা ও বাজারের জন্যও গুরুত্বপূর্ণ। মেমোরি যদি তুলনামূলকভাবে ব্যয়বহুল বা সীমিত সম্পদ হয়ে ওঠে, তাহলে অ্যাপ নির্মাতাদেরও কম সম্পদে বেশি কাজ করার প্রযুক্তি তৈরি করতে হবে। নতুন মেমোরি-সংক্রান্ত সীমা পূরণের জন্য ডেভেলপারদের ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত সময় দিয়েছে গুগল।

অর্থাৎ এর মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ও গেম নির্মাতাদের নিজেদের সফটওয়্যার নতুন মানদ-ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তবে শুধু মেমোরি ব্যবস্থাপনাতেই পরিবর্তন আনছে না গুগল। অ্যান্ড্রয়েড ডিভাইস পরিবর্তনের সময় ব্যবহারকারীদের সাইন-ইন অভিজ্ঞতাও আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের এপ্রিল থেকে প্লে স্টোরের সব অ্যাপকে ‘জিরো ট্যাপ সাইন-ইন’ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

কোনো অ্যাপে ব্যবহারকারীর সাইন-ইন সুবিধা থাকলে, ব্যবহারকারী এক অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য ফোনে যাওয়ার সময় তার আগের সাইন-ইন অবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা রাখতে হবে। এর ফলে নতুন ফোনে যাওয়ার পর প্রতিটি অ্যাপে আবার নতুন করে লগইন করার ঝামেলা কমবে। গুগলের অ্যান্ড্রয়েড রিস্টোর ক্রেডেনশিয়ালস প্রযুক্তির মাধ্যমে এই সাইন-ইন তথ্য পুনরুদ্ধার করা হবে।

একদিকে এআইয়ের জন্য বাড়ছে মেমোরি চিপের চাহিদা, অন্যদিকে স্মার্টফোনে শক্তিশালী অ্যাপ ও গেম চালানোর প্রয়োজনও বাড়ছে। এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য আনতেই গুগলের নতুন উদ্যোগ। এআইয়ের যুগে স্মার্টফোন আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা থাকলেও মেমোরি সরবরাহের বাস্তবতা হয়তো সফটওয়্যার নির্মাতাদের ভিন্ন পথে হাঁটতে বাধ্য করবে। ভবিষ্যতের অ্যান্ড্রয়েড অ্যাপ হয়তো শুধু বেশি সুবিধা দেওয়ার প্রতিযোগিতায় থাকবে না; কম মেমোরি ব্যবহার করে দ্রুত ও স্থিতিশীলভাবে কাজ করাও হয়ে উঠবে বড় প্রতিযোগিতার বিষয়।

গুগলের নতুন নিয়ম সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছেÑ এআই যত বেশি শক্তিশালী হচ্ছে, স্মার্টফোনের সীমিত মেমোরিকে তত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

এআইয়ের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন নিয়মে মেমোরি ব্যবহার

Update Time : 10:00:31 am, Monday, 7 September 2026