আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

বৈচিত্র্যময় চরিত্রের সন্ধানে ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল

  • MIT ERP
  • Update Time : 08:22:25 am, Monday, 7 September 2026
  • 18

বৈচিত্র্যময় চরিত্রের সন্ধানে ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্তমানে ছোট পর্দার অন্যতম ব্যস্ত ও দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি যেমন জয় করেছেন দর্শকদের ভালোবাসা, তেমনি তাকে ঘিরে আলোচনা-সমালোচনারও কমতি নেই।

সম্প্রতি ব্যক্তিজীবন, ট্রোলিং এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সর্বশেষ মালদ্বীপ ভ্রমণের সময় কিছু ভাইরাল ভিডিওতে এক তরুণের সঙ্গে দেখা যায় কেয়া পায়েলেকে। সে সময় নেটিজেনদের একাংশ দাবি করেন তরুণটি তার বয়ফ্রেন্ড। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুল সমালোচনা। এ প্রসঙ্গে একগাল হেসে কেয়া বলেন, ‘হোক না আলোচনা, সমালোচনা হোক, এতে সমস্যা নেই।

মানুষ সমালোচনা করে মজা পাচ্ছে না? মানুষ তো আরেকজনকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পায়, পেতে থাকুক। বিষয়টির সত্যতা নিয়ে তারা নিজেরাই চিন্তা করুক। ’ অভিনেতা, পরিচালক কিংবা প্রযোজকদের সঙ্গে বিদেশে বা বিভিন্ন স্থানে দেখা এবং তা কেন্দ্র করে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এটি তার কাজেরই একটি অংশ। তার ভাষায়, ‘আমি মাসের ২০ দিন শুটিং করি এবং কাজে অত্যন্ত ব্যস্ত থাকি।

ফলে আমার নাটকের পরিচালক, সহশিল্পী ও প্রডাকশন টিমের সঙ্গেই আমাকে দেখা যাবেÑ এটাই তো খুব স্বাভাবিক। ’ আর নিজের বিয়ের বিষয়ে এই অভিনেত্রী জানান, কোনো গোপনীয়তা নয়, বরং সবাইকে জানিয়ে ও দাওয়াত দিয়েই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে পায়েলের মেহেরীন চরিত্রটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

চরিত্রটি নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মেহেরীন চরিত্রটি দর্শক যেভাবে আপন করে নিয়েছে, আমি মেহেরীন হয়েই দর্শকদের মাঝে বেঁচে থাকতে চাই। মানুষ এখনো আমাকে মেহেরীন নামে চেনে, ডাকে এবং ভালোবাসেÑ এতেই আমি ভীষণ খুশি। কিছু চরিত্র এভাবেই স্মরণে থেকে যাওয়া ভালো। ’ নাটকে প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন এই অভিনেত্রী।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। আপাতত সেটি মুক্তির অপেক্ষায় আছেন। ওয়েব ফিল্মটি দেখে দর্শক প্রতিক্রিয়া কেমন হয় তা দেখেই পরবর্তীতে সিনেমা নিয়ে চিন্তাভাবনা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। বিতর্ক বা সমালোচনাকে পাশ কাটিয়ে নিজের কাজ আর অভিনয়েই পুরো মনোযোগ ধরে রাখতে চান কেয়া পায়েলে। নতুন নতুন গল্পে বৈচিত্র্যময় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়াই এখন তার মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

বৈচিত্র্যময় চরিত্রের সন্ধানে ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল

Update Time : 08:22:25 am, Monday, 7 September 2026