টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার ও দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ পুরস্কার অর্জন করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। এক্সিলেন্স ইন গ্রিন বিল্ডিং অ্যান্ড সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
গত শনিবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আয়াত রশিদ।



















