আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭

  • MIT ERP
  • Update Time : 01:30:27 am, Monday, 7 September 2026
  • 24

প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওভারভিলিয়ের (Aubervilliers)-এ একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। নিহত শিশুর নাম নাহিল। সে সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।

বিস্ফোরণের সময় নাহিল নিজ বাসায় অবস্থান করছিল। জানা গেছে, ভয়াবহ বিস্ফোরণে নাহিল গুরুতর দগ্ধ ও আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্য সাতজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। মাত্র তিন বছর বয়সী নাহিলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসীরা নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭

Update Time : 01:30:27 am, Monday, 7 September 2026