আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মন্দা ও ব্যর্থতায় বড়সড় আর্থিক লোকসানের মুখে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস

  • MIT ERP
  • Update Time : 09:47:40 am, Saturday, 5 September 2026
  • 9

মন্দা ও ব্যর্থতায় বড়সড় আর্থিক লোকসানের মুখে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিখ্যাত প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সিনেমার বাজারে তীব্র মন্দা, তারকাদের আকাশচুম্বী পারিশ্রমিক এবং বক্স অফিসে একের পর এক ব্যর্থতার কারণে বড় ধরনের আর্থিক লোকসানের মুখোমুখি হয়েছেন প্রযোজক করণ জোহর।

কয়েক মাস আগেই তার প্রযোজনা সংস্থার ৫০ শতাংশ মালিকানা হস্তান্তর করেছেন এক ব্যবসায়ীর হাতে। তবে এবার ফ্লপের এই কালো মেঘ কাটাতে এবং ভাগ্য ফেরাতে এক মাস্টারস্ট্রোক উপহার দিতে চলেছেন করণ। রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের ওপর ভিত্তি করে পৌরাণিক সিনেমা নিয়ে আসছেন তিনি। ফ্যামিলি ড্রামা কিংবা আধুনিক প্রেমকাহিনি তৈরিতে করণ জোহর যে সিদ্ধহস্ত, তা তার ক্যারিয়ারের ফিল্মি গ্রাফই স্পষ্ট বলে দেয়।

তবে এবার চেনা ছক ভেঙে একেবারে পৌরাণিক প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে কাজ করার ঝুঁকি নিচ্ছেন এই প্রযোজক-পরিচালক। জানা গেছে, সিনেমার গল্প মূলত রাধাকৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে আবর্তিত হলেও, এতে শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত থেকে শুরু করে কংসবধের পৌরাণিক ঘটনাগুলিও গুরুত্বপূর্ণ স্থান পাবে। সিনেমার নাম ‘রাধাকৃষ্ণ’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য সাজানোর দায়িত্বে রয়েছেন শচীন রবি, যিনি সাড়া জাগানো কন্নড় সিনেমা ‘অবনে শ্রীমন্নারায়ণ’ পরিচালনা করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।

তবে রাধা ও কৃষ্ণের চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নোয়াখালীর চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

মন্দা ও ব্যর্থতায় বড়সড় আর্থিক লোকসানের মুখে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস

Update Time : 09:47:40 am, Saturday, 5 September 2026