আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ব্যর্থতার বৃত্তে বন্দি চিত্রনায়িকা পূজা চেরি

  • MIT ERP
  • Update Time : 09:45:47 am, Saturday, 5 September 2026
  • 9

ব্যর্থতার বৃত্তে বন্দি চিত্রনায়িকা পূজা চেরি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিনেমার পর্দায় দীর্ঘ বিরতি, একের পর এক ব্যর্থতা এবং ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন—সব মিলিয়ে ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি এখন খবরের শিরোনামে ভিন্ন কারণে। ‘পোড়ামন ২’ বা ‘দহন’ সিনেমার সেই চটপটে, মায়াবী চোখের পূজা যেন আজ ঢালিউডের নতুন সিনেমার খবরের খেরোখাতা থেকে অনেকটাই হারিয়ে গেছেন।

তার অভিনীত সর্বশেষ সিনেমাগুলো বক্স অফিসে আলোর মুখ দেখেনি, আর নতুন কোনো সিনেমার ঘোষণাও বেশ অনেক দিন ধরে নেই। বলা যায়, এখন পূজার হাত খালি! চিত্রনায়িকা পূজা চেরিকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায়। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেলেও দর্শকদের মাঝে কাক্সিক্ষত সাড়া জাগাতে ব্যর্থ হয়।

এ ছাড়া ‘দম’ নামক একটি ভিন্নধর্মী ও অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে ভক্তদের মনে অনেক আশা থাকলেও, ক্যারিয়ারের এই খরা কাটাতে তা খুব একটা ভূমিকা রাখতে পারেনি। শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করা এই তারকার নতুন কোনো সিনেমার কাজ না থাকায় চলচ্চিত্র অঙ্গনে তার ভবিষ্যৎ নিয়ে নানামুখী প্রশ্ন উঠছে। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ২০২২ সালে সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’-এ জুটি বেঁধে অভিনয়ের পর থেকেই মূলত পূজার সিনেমা ভাগ্যের চেয়ে তার ব্যক্তিগত জীবনের গুঞ্জনই বেশি চর্চিত হতে থাকে।

এই সিনেমাটির পর তাদের প্রেমের গুঞ্জন বিনোদন অঙ্গনে এমনভাবে ছড়িয়ে পড়ে যে, তার ক্যারিয়ারের মূল ফোকাস অভিনয় থেকে সরে বিতর্কের দিকে চলে যায়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ‘মায়া’ সিনেমায় পূজার অভিনয়ের কথা চূড়ান্ত থাকলেও, পরবর্তীতে এই বিতর্কের জের ধরেই তিনি সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন। শাকিবের মতো শীর্ষ নায়কের সিনেমা হাতছাড়া হওয়া তার ক্যারিয়ারের জন্য একটি বড় ধাক্কা ছিল।

শাকিব-অধ্যায়ের পর পূজা পুনরায় জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফেরেন এবং বেশকিছু সিনেমা যেমনÑ‘জ্বীন’, ‘লিপস্টিক’ কিংবা মাসুদ রানা সিরিজের প্রজেক্টে কাজ করেন। তবে এর কোনোটিই তার ক্যারিয়ারের শুরুর দিককার ‘পোড়ামন ২’ বা ‘দহন’-এর মতো তুমুল ব্যাবসায়িক সাফল্য কিংবা জনপ্রিয়তা এনে দিতে পারেনি।

এরপর নায়িকার যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে ব্যাবসায়িক দিক দিয়ে সবগুলো ব্যর্থ হয়েছে। নতুন সিনেমার খবর না থাকলেও পূজা চেরি প্রতিনিয়তই আলোচনায় থাকছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। কখনো প্রেম চর্চায় আবার কখনো বাবার প্রতারণার মামলায় গ্রেপ্তারের খবরে আলোচনায় তিনি। সম্প্রতি বিনোদনপাড়ায় জোর গুঞ্জন ছড়ায় যে, দেশের এক সুপরিচিত ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ডালপালা মেলেছিল। তবে এই সমস্ত গুঞ্জনকে স্রেফ রটনা বলে উড়িয়ে দিয়েছেন পূজা নিজেই। এক স্পষ্ট বার্তায় তিনি জানান, ‘আমি এখনো বিয়ে করিনি, তবে পারিবারিকভাবে আমার বিয়ের কথা চূড়ান্ত হয়ে আছে। ’ বর্তমানে পূজা অভিনীত ‘নাকফুলের কাব্য’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

২০২২ সালে সিনেমাটির শুটিং শুরু হয়ে অনেক আগেই শেষ হয়েছে। এরই মধ্যে বেশ কয়েক দফায় সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হলেও শেষ মূহূর্তে আলোর মুখ দেখেনি। পারিবারিক ও রোমান্টিক ঘরানার এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে জুটি হয়ে অভিনয় করেন পূজা। যদিও পরবর্তীতে এই জুটির ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমা দুটি আগে মুক্তি পেয়েছে।

তবে এখনো আলোর মুখ দেখেনি প্রথম সিনেমাটি। কবে মুক্তি পাবে তারও নেই খবর। বর্তমানে পূজা কী করছেন, নতুন কাজের হালচাল নিয়ে জানতে যোগাযোগ করা হলে নায়িকার সাড়া পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠিয়েও প্রতিবেদন লেখা পর্যন্ত তার সাড়া মিলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমা খরায় শিশুশিল্পী থেকে তারকা বনে যাওয়া এই চিত্রনায়িকা। পর্দার আড়ালে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় পূজা।

সিনেমার মন্দা ভাব কাটিয়ে পূজা কী পারবেন আবার নতুন কোনো ধামাকা নিয়ে কামব্যাক করতে? নাকি ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু করে চিরতরে বিদায় নেবেন রুপালি জগৎ থেকেÑ সেই উত্তর দেবে কেবল সময়ই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নোয়াখালীর চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ব্যর্থতার বৃত্তে বন্দি চিত্রনায়িকা পূজা চেরি

Update Time : 09:45:47 am, Saturday, 5 September 2026