আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র, ১৪৩৩ | ০৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোটপ্রাপ্তের নাম সংসদেই ঘোষণা করা হবে: সিইসি

  • MIT ERP
  • Update Time : 04:22:18 pm, Thursday, 20 August 2026
  • 7

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোটপ্রাপ্তের নাম সংসদেই ঘোষণা করা হবে: সিইসি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ভোট দেওয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। তিনি সংসদ সদস্যদের নির্বাচনি প্রক্রিয়া সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান। নির্বাচনি কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পেপার গ্রহণের পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম রয়েছে কিনা, তা দেখে নিতে হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে বলে জানান সিইসি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাজশাহী বোর্ডে এসএসসির প্রায় ৯৯ হাজার খাতা চ্যালেঞ্জ

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোটপ্রাপ্তের নাম সংসদেই ঘোষণা করা হবে: সিইসি

Update Time : 04:22:18 pm, Thursday, 20 August 2026