1:13 am, Thursday, 13 August 2026

সম্পন্ন হলো বেসিক অ্যাসিসটেন্স অ্যান্ড প্রোটেকশন কোর্স-৩

  • MIT ERP
  • Update Time : 11:36:08 pm, Tuesday, 11 August 2026
  • 11

সম্পন্ন হলো বেসিক অ্যাসিসটেন্স অ্যান্ড প্রোটেকশন কোর্স-৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ (রাসায়নিক অস্ত্র কনভেনশন) বিভিন্ন অংশীজনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে ‘রেসপন্ডারদের জন্য মৌলিক সহায়তা ও সুরক্ষা প্রশিক্ষণ’ আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়। রাসায়নিক দুর্যোগ বা দুর্ঘটনার পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত জনবলের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৫৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রাসায়নিক অস্ত্র কনভেনশন সংক্রান্ত বাংলাদেশের আইন ও বিধিমালা, রাসায়নিক যুদ্ধ উপাদান শনাক্তকরণ, উদ্ধার সরঞ্জামের ব্যবহার, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রয়োগ, রাসায়নিক দুর্ঘটনায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার কৌশল এবং হতাহত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ (রাসায়নিক অস্ত্র কনভেনশন)-এর সদস্য সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. মনির উদ্দীন মল্লিক। অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রয়াত বাবাকে নিয়ে লিওনেল মেসির আবেগঘন বার্তা: ‘শান্তিতে ঘুমাও বাবা’

সম্পন্ন হলো বেসিক অ্যাসিসটেন্স অ্যান্ড প্রোটেকশন কোর্স-৩

Update Time : 11:36:08 pm, Tuesday, 11 August 2026