9:42 pm, Tuesday, 11 August 2026

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার

  • MIT ERP
  • Update Time : 08:31:52 pm, Tuesday, 11 August 2026
  • 5

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি খাতের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠানের কাছে মিলগুলো দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি পাটকল ইজারা পেয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।

অন্যটি পেয়েছে হ্যামকো গ্রুপের প্রতিষ্ঠান আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি (প্রাইভেট) লিমিটেড। মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের মধ্যে এই লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। ইজারা পাওয়া তিনটি কারখানায় প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে জানিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, এসব কারখানা চালু হলে ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে।

বন্ধ থাকা আরও কিছু কারখানা আগামী ছয় মাসের মধ্যে চালু হবে বলেও জানান তিনি। চুক্তি অনুযায়ী, প্রাণ-আরএফএল গ্রুপ সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে। অন্যদিকে, হ্যামকো গ্রুপ লিজ নিয়েছে খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড। রাজধানীর সরকারি পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইজারা চুক্তির আওতায় এসব কারখানায় নতুন করে বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রম শুরু করা হবে। এতে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো আবারও উৎপাদনে ফিরবে।

পাশাপাশি স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনটি পাটকলে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বড়োসড়ো এ বিনিয়োগের ফলে এসব কারখানায় ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। এতে বন্ধ শিল্পকারখানার সম্পদ কাজে লাগানোর পাশাপাশি দেশের শিল্প ও অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার

Update Time : 08:31:52 pm, Tuesday, 11 August 2026