6:40 pm, Tuesday, 11 August 2026

রাজধানীতে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 05:16:18 pm, Tuesday, 11 August 2026
  • 6

রাজধানীতে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন তিনটি ভ্যানগাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে ঘটনাস্থলে পণ্যগুলোর প্রকৃত মালিককে পাওয়া যায়নি। এ কারণে ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানগুলো ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের অর্থনীতি ও রাজস্ব সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পৃষ্ঠপোষণমূলক ও স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

রাজধানীতে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : 05:16:18 pm, Tuesday, 11 August 2026