আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

শাহজালাল বিমানবন্দরে গাড়িতে মিলেছে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

  • MIT ERP
  • Update Time : 03:25:48 pm, Monday, 10 August 2026
  • 70

শাহজালাল বিমানবন্দরে গাড়িতে মিলেছে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এ সময় গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যান। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান।

এ সময় ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। পরবর্তীতে গাড়িটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি।

কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা। উদ্ধার করা পণ্য ও অন্যান্য সামগ্রীর ইনভেন্ট্রি কাস্টমস হলে সম্পন্ন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পাঁচ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

শাহজালাল বিমানবন্দরে গাড়িতে মিলেছে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

Update Time : 03:25:48 pm, Monday, 10 August 2026