আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪%

সিলেটে হামের উপসর্গ নিয়ে তরুণীসহ তিনজনের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 06:18:43 pm, Sunday, 9 August 2026
  • 62

সিলেটে হামের উপসর্গ নিয়ে তরুণীসহ তিনজনের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে এক তরুণী ও দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১২৫ জন। একই সময় ১৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

হামের উপসর্গ নিয়ে মৃতরা হলো, ১৮ বছর বয়সী বর্ণা রাণী দাস, তিন বছর বয়সী এহসানুল ও আট মাস বয়সী আয়ান। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়। সম্প্রতি হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৯১ জন। বর্তমানে সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে, প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেক রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক দূর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। তবে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম থেকে বিমানে এলো চিত্রনায়িকা পরীর জন্য শিউলি ফুল

সিলেটে হামের উপসর্গ নিয়ে তরুণীসহ তিনজনের মৃত্যু

Update Time : 06:18:43 pm, Sunday, 9 August 2026