8:57 pm, Wednesday, 5 August 2026

জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

  • MIT ERP
  • Update Time : 07:26:17 pm, Wednesday, 5 August 2026
  • 9

জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রতিক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার পর থেকে ধীরে ধীরে টিএসসি এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১০টার দিকে পুরো টিএসসি চত্বর ও আশপাশের এলাকায় জনসমাগম আরো বেড়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় ইউনিটের ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় টিএসসি এলাকাজুড়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়। এ গণজমায়েতে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন। এতে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ডা. শফিকুল ইসলাম মাসুদ, শিবির নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই ঘোষণাপত্র দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। গণজমায়েত ঘিরে টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অঐতর্বর্তী সরকার থেকে আইনি কাঠামো, বিএনপি সরকারের বাস্তবায়ন

জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

Update Time : 07:26:17 pm, Wednesday, 5 August 2026