2:39 pm, Sunday, 2 August 2026

পুলিশ কোনো রাজনৈতিক দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 12:10:38 pm, Sunday, 2 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী শক্তি নয়। তিনি জোর দিয়ে বলেন, পুলিশকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে থেকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পেশাদার এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এমন এক সময় দায়িত্ব গ্রহণ করছেন, যখন দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং মানুষের আস্থা পুনরুদ্ধারে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য নিজেদের প্রকৃত অর্থে জনসেবক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন কর্মকর্তাদের ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ও বঞ্চনার পর প্রশিক্ষণ সম্পন্ন করা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি। ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সম্পন্ন হয়। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ করে তারা এখন বাস্তব কর্মজীবনে প্রবেশ করছেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখানো প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভুঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—উভয় বিভাগে সেরা হওয়ার স্বীকৃতি পান। ‘বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ.বি.এম. মামুন। সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পুলিশ কোনো রাজনৈতিক দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 12:10:38 pm, Sunday, 2 August 2026