10:46 am, Sunday, 2 August 2026

আজ টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • MIT ERP
  • Update Time : 10:45:35 am, Sunday, 2 August 2026
  • 0
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার কারণে আজ রোববার (২ আগস্ট) প্রায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা এবং আশ্রম রোড। ওজোপাডিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আগেই মাইকিং করে গ্রাহকদের অবহিত করা হচ্ছে। একই সঙ্গে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা ও ধৈর্য কামনা করেছে কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আজ টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Update Time : 10:45:35 am, Sunday, 2 August 2026