4:08 am, Friday, 31 July 2026

শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ, অংশ নেবে দেড় কোটি শিক্ষার্থী

  • MIT ERP
  • Update Time : 03:01:23 am, Friday, 31 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬। চট্টগ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাওয়া এ প্রতিযোগিতায় দেশের ৪০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি শিক্ষার্থী অংশ নেবে। চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সময়সূচি, আয়োজন ও পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্বকাপের পর এবার ফুটবল নিয়ে নতুন এক উন্মাদনা তৈরি হবে চট্টগ্রামে। আমরা মেসি-এমবাপ্পেদের খেলা দেখেছি, এবার বাংলাদেশের খুদে ফুটবলারদের নৈপুণ্য দেখার অপেক্ষায় আছি। আয়োজকরা জানান, বালক ও বালিকা উভয় বিভাগেই প্রতিযোগিতা হবে। এতে দেশের ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬৭৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী সম্পৃক্ত হবে। মাঠের ফুটবলের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে লোগো, মাসকট, স্লোগান, থিম সং ও রিলস নির্মাণ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে জমা পড়া শত শত সৃষ্টিকর্ম থেকে নির্বাচিত সেরা তিন বিজয়ীকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। উপজেলা বা থানা পর্যায় থেকে শুরু হয়ে প্রতিযোগিতা পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আগামী ৯ আগস্ট উপজেলা পর্যায়ের খেলা শুরুর পরিকল্পনা থাকলেও চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ এবং চলমান এইচএসসি পরীক্ষার কারণে উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব উপজেলায় একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এটিই হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ, অংশ নেবে দেড় কোটি শিক্ষার্থী

Update Time : 03:01:23 am, Friday, 31 July 2026