বাংলাদেশ কৃষি ব্যাংক লোকাল প্রিন্সিপাল অফিস আয়োজিত জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান ২৯ জুলাই ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। লোকাল প্রিন্সিপাল অফিস (এলপিও)-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মাইনুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান। লোকাল প্রিন্সিপাল অফিসে বিভিন্ন গ্রেডে কর্মরত চারজন কর্মকর্তাকে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—সাধারণ ব্যাংকিং বিভাগে রিপা রানী দাস (মুখ্য কর্মকর্তা), মো. আনিসুর রহমান (কর্মকর্তা (ক্যাশ)), ফরেন এক্সচেঞ্জ বিভাগে সোহেল আহম্মেদ (মুখ্য কর্মকর্তা) এবং ঋণ ও অগ্রিম বিভাগে মোঃ নূরুল ইসলাম (ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা)। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, সিবিএ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
8:48 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
বাংলাদেশ কৃষি ব্যাংকে জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান
-
MIT ERP
- Update Time : 07:31:05 pm, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post



















