বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বাকৃবি ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা ও অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, আবাসন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজীকরণ, মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (NOC) প্রাপ্তি দ্রুতকরণ, আবাসন সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিদেশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদেশি শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আন্তর্জাতিক মানের ডরমেটরি নির্মাণ এবং ভর্তি প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা ও জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
9:13 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
বিদেশি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে বাকৃবিতে ইউজিসির উদ্যোগ
-
MIT ERP
- Update Time : 08:11:20 pm, Thursday, 30 July 2026
- 3
Tag :
Popular Post



















