আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ বাতিলের রিট হাইকোর্টে খারিজ

  • MIT ERP
  • Update Time : 02:08:48 pm, Monday, 9 November 2026
  • 26

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ বাতিলের রিট হাইকোর্টে খারিজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণা বা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করা হয়। হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল আবেদনটি করেন। রিটের পক্ষে আইনজীবী ইব্রাহিম খলিলের দাবি, আবদুল হান্নান মাসউদ হলফনামার বিষয়বস্তু না জেনেই তাতে স্বাক্ষর করে জমা দেওয়ার কথা নিজেই স্বীকার করেছেন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড হলফনামা জালিয়াতির পর্যায়ে পড়ে। এ অভিযোগের আইনগত প্রতিকার পেতেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। রিট আবেদনে উল্লেখ করা হয়, হলফনামা জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারির আবেদন জানানো হয়েছিল। তবে শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন আদালত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট: চরম ভোগান্তিতে যাত্রীরা

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ বাতিলের রিট হাইকোর্টে খারিজ

Update Time : 02:08:48 pm, Monday, 9 November 2026