প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব মো. জাহাঙ্গীর হোসেন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে দেশের মানুষের কাছে সঠিক সেবা পৌঁছে দেওয়ার জন্য তাদের বিভিন্ন পরামর্শ দেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





















