মৌলভীবাজারের কৃতী সন্তান প্রকৌশলী আবুল কাশেম (মামুন) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) সর্বোচ্চ ক্যাটাগরির প্রকৌশলী হিসেবে নিবন্ধিত হয়েছেন। ইতোমধ্যে তিনি এ-সংক্রান্ত নিবন্ধন সনদও গ্রহণ করেছেন।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC 2020) অনুযায়ী, তিনি Category 4 – Any Height, Any Size of Building (Unlimited) ক্যাটাগরিতে নিবন্ধিত হয়েছেন। এর ফলে যেকোনো উচ্চতা ও যেকোনো আকারের ভবনের নকশা প্রণয়নের জন্য তিনি অনুমোদিত প্রকৌশলী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ইঞ্জিনিয়ার আবুল কাশেম (মামুন) মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামের মরহুম আব্দুল মালিক (মালিক মাস্টার)-এর কনিষ্ঠ ছেলে। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী। পাশাপাশি তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এরও নিবন্ধিত প্রকৌশলী। তার এ অর্জনে মৌলভীবাজারবাসীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।





















