আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৪০, পা কেটে উদ্ধার চালক

  • MIT ERP
  • Update Time : 02:04:53 pm, Monday, 9 November 2026
  • 12

ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৪০, পা কেটে উদ্ধার চালক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে বের করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে মধুখালী পৌরসভার মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৭৬৫৩) মরিচবাজারে সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড খালাসের জন্য ঘোরানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৯) দ্রুতগতিতে এসে ট্রাকটির মাঝের অংশে ধাক্কা দেয়।

এতে বাসের চালক, সহকারী ও যাত্রীসহ অন্তত ৪০ জন আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, সংঘর্ষের তীব্রতায় ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে উদ্ধারকাজের একপর্যায়ে তার একটি পা কেটে তাকে বের করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট: চরম ভোগান্তিতে যাত্রীরা

ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৪০, পা কেটে উদ্ধার চালক

Update Time : 02:04:53 pm, Monday, 9 November 2026