আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

বার্সেলোনা নয়, দোহায় শুরু হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬

  • MIT ERP
  • Update Time : 01:37:41 pm, Monday, 9 November 2026
  • 25

বার্সেলোনা নয়, দোহায় শুরু হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দোহা ২০২৬। কাতারের রাজধানী দোহায় ৮ নভেম্বর শুরু হয়েছে তিন দিনব্যাপী এ আয়োজন। দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষ কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও উদ্ভাবকেরা অংশ নিচ্ছেন।

কাতারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমসিআইটি) সহযোগিতায় আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান বিন হাসান বিন আলী আল থানি। স্বাগত বক্তব্য দেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ বিন আলী আল মান্নাই।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ বিন আলী আল মান্নাই বলেন, টেলিযোগাযোগ অবকাঠামোর চাহিদায় মৌলিক পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যখন স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার সক্ষমতা অর্জন করছে, তখন আরও শক্তিশালী নেটওয়ার্ক ও উন্নত কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন বাড়ছে। একই সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিকল্প সংযোগপথ তৈরি এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জিএসএমএ-এর মহাপরিচালক ভিভেক বাদরিনাথ ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন এক আলোচনায় অংশ নেন। সেখানে তাঁরা বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ড বজায় রাখা, বিভিন্ন দেশের নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা এবং এখনো ইন্টারনেটের বাইরে থাকা জনগোষ্ঠীকে সংযুক্ত করার ওপর গুরুত্ব দেন।

জিএসএমএ মহাপরিচালক ভিভেক বাদরিনাথ বলেন, ‘প্রযুক্তিগত অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে নেটওয়ার্ক, সেবা ও ডিভাইসের আন্তসংযোগ এবং এখনো ইন্টারনেট ব্যবহার করতে না পারা জনগোষ্ঠীকে সংযুক্ত করার সম্মিলিত উদ্যোগ।’

এবারের আয়োজনের বিশেষ দিক হলো, প্রথমবারের মতো কাতারে একই স্থানে জিএসএমএ ও আইটিইউর দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এমডব্লিউসি দোহার পাশাপাশি শুরু হয়েছে আইটিইউর প্লেনিপোটেনশিয়ারি সম্মেলন (পিপি-২৬)। কাতারের যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (সিআরএ) আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে চার বছর পরপর আইটিইউর কৌশলগত ও আর্থিক পরিকল্পনা নির্ধারণ, নেতৃত্ব নির্বাচন এবং সংস্থাটির ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করা হয়।

এমডব্লিউসি দোহায় প্রকাশিত জিএসএমএর ‘মোবাইল ইকোনমি মেনা ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অর্থনীতিতে মোবাইল প্রযুক্তি ও সেবার অবদান ছিল ৩৮০ বিলিয়ন ডলার, যা অঞ্চলটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৮ শতাংশ। ২০৩০ সাল নাগাদ এ অবদান বেড়ে ৪৭০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এ অঞ্চলের মোবাইল ইকোসিস্টেমে ২২ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং সরকারি রাজস্বে অবদান ছিল ৪০ বিলিয়ন ডলার। একই সময়ে মোট মোবাইল সংযোগের ৯ শতাংশ ছিল ফাইভজি। ২০৩০ সাল নাগাদ তা বেড়ে ৪০ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময়ে ফাইভজি অবকাঠামো ও সেবা উন্নয়নে অপারেটরদের বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ দশমিক ৯ বিলিয়ন ডলারে।

তবে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে বড় বৈষম্যের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। ২০২৫ সালে মেনা অঞ্চলের ৪৮ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেছেন। অন্যদিকে, ৪৯ শতাংশ মানুষ নেটওয়ার্ক কাভারেজের আওতায় থেকেও ইন্টারনেট ব্যবহার করেননি।

এ ছাড়া ‘ফাইভজি মনিটাইজেশন মেনা’ শীর্ষক আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অঞ্চলটির ২৪টি বাজারের মধ্যে ১৭টিতে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু হয়েছে। ২০২৫ সালে এ অঞ্চলে ফাইভজি সংযোগের সংখ্যা ছিল ৬ কোটি ৭০ লাখ। ২০৩০ সাল নাগাদ তা প্রায় ৩৫ কোটিতে পৌঁছাতে পারে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক স্থাপনে অপারেটররা অতিরিক্ত ৫৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে। পাশাপাশি ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস (এফডব্লিউএ) নতুন গ্রাহক ও আয় তৈরির অন্যতম সম্ভাবনাময় মাধ্যম হয়ে উঠছে। ইতিমধ্যে মেনা অঞ্চলের প্রায় ৬৪ শতাংশ বাণিজ্যিক ফাইভজি নেটওয়ার্কে এ সেবা চালু রয়েছে।

তিন দিনব্যাপী এমডব্লিউসি দোহায় টেলিযোগাযোগ অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভজি প্রযুক্তি, ডিজিটাল সংযোগ এবং ভবিষ্যতের মোবাইল অর্থনীতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ছুটির ফাঁদে বেনাপোল বন্দরে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক

বার্সেলোনা নয়, দোহায় শুরু হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬

Update Time : 01:37:41 pm, Monday, 9 November 2026